
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাক-সবজির বাজারে দামের প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ধনেপাতা। কাঁচা মরিচ ও আদার মধ্যে দামে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা থাকলেও ধনেপাতা তাদের পেছনে ফেলে রেকর্ড গড়েছে। ৪০০ টাকা কেজির কাঁচা মরিচ ও আদাকে ছাড়িয়ে ধনেপাতার কেজি এখন ৫০০ টাকা। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে ধনেপাতার দামের ব্যবধান প্রায় ১০০ টাকা।
আজ সোমবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ধনেপাতা ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে অনেক ক্রেতাই ধনেপাতার আশপাশে ভিড়তে সাহস পাচ্ছেন না।
ভূরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন সানোয়ার বলেন, ‘গতকাল বাজার থেকে ধনেপাতা নিয়েছিলাম। দাম দিতে গিয়ে ধনেপাতার দাম শুনে হতবাক হয়েছি। ধনেপাতার কেজি নাকি ৫০০ টাকা!’
খুচরা বিক্রেতারা বলছেন, ‘ধনেপাতা বেশি দামে কিনতে হয়। এ ছাড়া ক্রেতারা ধনেপাতা অল্প পরিমাণে কেনেন। ধনেপাতা দ্রুত পচে যায়, বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই ঘাটতি পুষিয়ে নিতে নিরুপায় হয়ে একটু বেশি দামে বিক্রি করতে হয়।’
আড়তদারেরা বলছেন, বর্তমানে স্থানীয়ভাবে ধনেপাতার চাষ হচ্ছে না। দেশের বিভিন্ন স্থান থেকে ধনেপাতা আসে। ধনেপাতার ক্রয়মূল্যের সঙ্গে সামান্য লাভ যোগকরে প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা দরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
১৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় মাদকের তথ্য দেওয়াকে কেন্দ্র করে এক গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্তদের আটক করতে গিয়ে পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় অভিযানকারী পুলিশ সদস্যদেরও অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
৪১ মিনিট আগে