
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ (৮) মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার নারীসহ আরও ৯ যাত্রী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাঁরা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সবাই রংপুর থেকে ভূরুঙ্গামারী ফিরছিলেন। আহতদের নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামিদুল নামে আহত এক যাত্রীর চাচা আল আমিন বলেন, আহত হামিদুল চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিল। মাইক্রোবাসের সব যাত্রী ভূরুঙ্গামারীর বাসিন্দা। তবে এক পরিবারের নয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে