
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি গাঁজাগাছসহ মো. মনজু আলম (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকের সময় পুলিশের হাত থেকে বাঁচতে স্থানীয় দুই যুবককে কামড়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি ওই গাঁজাসেবী।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মনজু আলম ওই গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চর খলিশাকুড়ি এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনজুর মালিকানাধীন ১৫ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ জব্দ করা হয়। পরে তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয় রাতুল (২১) ও পারভেজ (২২) নামের দুই যুবক তাঁকে আটকের চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওই গাঁজাসেবী দুই যুবকের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ ও বিজিবির সহায়তায় তাঁকে আটক করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। এ ছাড়া সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সঙ্গে সমন্বয় করে এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের বদলির আদেশে একযোগে উপজেলাটির অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদ খালি হয়ে পড়েছে। ফলে প্রশাসনিক কাজ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
১২ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে নথি ও আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ভারী বৃষ্টির সুযোগে এই চুরি সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
৩৩ মিনিট আগে
হবিগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রদলের দফায় দফায় হামলার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে হবিগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ কেন্দ্রীয় নেতারা।
৩৯ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাঁর কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। তবে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম বা ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
৪৪ মিনিট আগে