
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে নথি ও আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ভারী বৃষ্টির সুযোগে এই চুরি সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে কয়েক দিন ধরেই উপজেলাজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার রাতেও এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল।
মাছুয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের কার্যালয়ে রাতে দলীয় নেতা-কর্মীদের একটি আলোচনা সভা হয়। রাত ১০টা থেকে ১১টার মধ্যে সভা শেষ করে কার্যালয়ে তালা দিয়ে বাড়ি ফিরে যান তাঁরা।
পরদিন সকালে কার্যালয়ের তালা ভাঙা দেখে স্থানীয়রা ওয়ার্ড নেতৃত্বকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে মালামাল ও নথিপত্র চুরির বিষয়টি নিশ্চিত হন নেতারা।
মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুব পালোয়ান জানান, রাতের বেলা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা চেয়ার, টেবিল, টেলিভিশন, ফ্লাস্কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।
প্রধান সড়কের পাশে অবস্থিত কার্যালয়ে এ ধরনের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।
বেতাগীসানকিপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃত্ব জানান, মূল সড়কের পাশের কার্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে তাঁরা উপজেলা নেতৃত্বের পরামর্শ চেয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছিদ্দিক আহমেদ মোল্লা ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু জানিয়েছেন, ঘটনাটি জেনেছেন এবং দ্রুত থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
খবর পেয়ে দশমিনা থানা-পুলিশের একটি প্রতিনিধিদল দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের এলাকায় প্রাথমিক অনুসন্ধান চালিয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাছুয়াখালী এলাকার একটি অস্থায়ী পার্টি অফিসে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মালবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের দুই ব্যক্তির বাড়ির সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলায় আব্দুল লতিফ মিয়া নামে এক সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ‘মনগড়া’ অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তিনি ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে এতিমখানার প
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক রুই জাতীয় মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল অংশে অভিযান চালিয়ে ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্ত
২০ মিনিট আগে