
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নয়ন মিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বাংলাদেশের ভেতর সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
তিনি ঢাকার হাতিরঝিল থানা এলাকার বাদশা মিয়ার ছেলে। আটকের পর তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নয়নের বিরুদ্ধে থানায় একটি অনুপ্রবেশের মামলা করেছে বিজিবি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিজিবি ও থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবির অধীন বাংলারহাট ক্যাম্পের টহল দল ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর সাবপিলার ৯-এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।
আটক নয়ন মিয়া জানান, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। তিন বছর বিভিন্ন জায়গায় কাজ শেষে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ করে থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি আটক করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, বিজিবি বাংলাদেশি এক যুবককে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা লিখে না দেওয়াকে কেন্দ্র করে আলু ব্যবসায়ী আওলাদ হোসেন হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। নিখোঁজের ৫২ দিন পর বুধবার ভোরে চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরের গৌরিহার গ্রামে স্কুল ও কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারের নামে রেজিস্ট্রি হওয়া স্কুলের মাঠ দখলে নেওয়া হচ্ছে। প্রশাসন বলছে, অভিযোগ পেয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
১৯ মিনিট আগে
মাধবদী থানা-পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আওলাদ হোসেন ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
২০ মিনিট আগে
হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে গায়ে সাদা কাফন পরে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন রংপুরের আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩৮ মিনিট আগে