
কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কয়সার আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি মৌসুমি ফল ব্যবসায়ী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মধুপুর এলাকার একটি বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান কয়সার আলী। এ সময় গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় তাঁর হাতে থাকা কাস্তে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সামাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত কলিম উল্লাহ তাঁর মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেন। মামলার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত সয়ফুল্লাহ ও তাঁর ছেলে জুবের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা করেন। এ সময় সয়ফুল্লাহ ধারালো দা দিয়ে কলিম উল্লাহর গলায় কোপ দিলে তিনি মাটিতে
৩ মিনিট আগে
খুলনা ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে বন্ধ পাটকল শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
৭ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল নগরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলে জাসাস বরিশাল জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
২৩ মিনিট আগে