
মায়ের জন্মের ৩৭ বছর আগে জন্ম হয়েছে সন্তানের। বাস্তবে এমন ঘটনা ঘটার সুযোগ না থাকলেও জাতীয় পরিচয়পত্রের ভুলের কারণে এমন অসম্ভব ঘটনা সম্ভব হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মো. রফিকুল ইসলাম ও তাঁর মা মোছাঃ সূর্যভান বেগমের জাতীয় পরিচয়পত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অক্ষরজ্ঞানহীন রফিকুল ইসলাম তাঁর প্রকৃত জন্ম তারিখ জানেন না। তবে তাঁর মা সূর্যভান বেগম নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের কয়েক বছর পর জন্মগ্রহণ করেছিলেন।
জাতীয় পরিচয়পত্রে রফিকুল ইসলামের জন্ম তারিখ লেখা হয়েছে ১৯১৭ সালের ১২ সেপ্টেম্বর। সেই হিসাবে তাঁর বর্তমান বয়স হয় ১০৪ বছর ৬ মাস। কিন্তু বাস্তবে তাঁর বয়স ৪৩ থেকে ৪৫ বছরের বেশি নয়।
অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র অনুসারে রফিকুল ইসলামের মায়ের জন্ম ১৯৫৫ সালের ২১ মার্চ। সেই হিসাবে রফিকুল ইসলাম তাঁর মায়ের জন্মের সাড়ে ৩৭ বছর আগে জন্মগ্রহণ করেছেন।
এ ছাড়া রফিকুল ইসলামের জাতীয় পরিচয়পত্রে ভুলের শেষ নেই। তাঁর নাম লেখা হয়েছে রফিকুল ইসরাম। আবার তাঁর মায়ের নাম মোছাঃ সূর্যভান বেগমের পরিবর্তে মোছাঃ সূর্যভান লেখা হয়েছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ‘আমার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রে ভুল লেখা হয়েছে। জন্ম তারিখের ভুল আমাকে মায়ের চেয়ে সাড়ে ৩৭ বছরের বড় বানিয়ে দিয়েছে। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে বিভিন্ন কাগজপত্র ও সময় লাগে। আমি লেখাপড়া জানি না, আমার কোনো কাগজপত্র নাই। এই ভুলের খেসারত কে দেবে?’
স্থানীয় বাসিন্দা আলম হোসেন, আবু শামা ও মিন্টু বলেন, ‘নির্বাচন অফিসের সচেতনতার অভাবে এমন হাস্যকর ভুলের সৃষ্টি হয়েছে। একটি পরিচয়পত্রে তিনটি ভুল। এই ভুলের কারণে রফিকুল ও তাঁর মা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।’
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, ‘ছেলে তাঁর মায়ের চেয়ে বড় এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়া হবে।’

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় পোস্ট করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা...
৩৩ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে
আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। পাশাপাশি পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর সেই কাজ করতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন।
১ ঘণ্টা আগে
সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে.আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সঙ্গে সঙ্গে মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়।
১ ঘণ্টা আগে