
সরকারের অনুমোদন না মেলায় চলতি শিক্ষাবর্ষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ কে এম জাকির হোসেন।
ভিসি জাকির হোসেন বলেন, ‘এ বছর নয়, পরের সেশনে ভর্তি শুরু হবে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়সহ তিনটি নতুন বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সেভাবেই চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। গুচ্ছ ভর্তি কার্যক্রমের আওতায় আগামী বছর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে।’
এর আগে চলতি শিক্ষাবর্ষে (২০২২-২০২৩) ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি জাকির হোসেন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন ভিসি।
শিক্ষা কার্যক্রম শুরু করতে নিজেদের প্রস্তুতি সম্পর্কে ভিসি বলেন, ‘আমরা শিক্ষার্থী ভর্তির জন্য ইউজিসির কাছে ইতিমধ্যে কোর্স কারিকুলাম, কনটেন্ট জমা দিয়েছি। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে আমাদেরও ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। সরকার সেভাবেই অনুমোদন দিয়েছে।’
আগামী আগস্টে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা শেষ হলে ওই সেশনের শিক্ষার্থীরা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবেন বলে জানান ভিসি।
এদিকে বন্ধ থাকা কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ভিসি জাকির হোসেন।
ভিসি বলেন, ‘কুড়িগ্রাম টেক্সটাইল মিলস ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের জন্য পাওয়া গেছে। ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরুর আগে আমরা কিছু সংস্কার কাজ করে সেখানে ক্যাম্পাস চালু করব।’
প্রথম বছর যে কয়টি বিভাগ চালু হচ্ছে
প্রথম বছর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে দুটি কিংবা তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতিটি বিষয়ে ৩০টি করে আসন থাকবে। ভিসি বলেন, ‘এই শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে আমরা প্রথম বছর ফিশারিজ এবং এগ্রিকালচার এ দুটি বিষয়ে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা জমা দিয়েছিলাম। এখন তা পিছিয়ে যাওয়ায় আরও একটি বিভাগসহ তিনটি বিভাগ চালু হতে পারে।’
এর আগে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সংসদে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১’ পাস হয়। বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কৃষিবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান এবং গবেষণা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিক্ষাসংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয় টেকসই কৃষি প্রযুক্তি ও উচ্চ ফলনশীল কৃষিজ দ্রব্যের প্রদর্শনীর ব্যবস্থা করবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনে কুড়িগ্রাম শহরের দক্ষিণে নালিয়ার দোলা নামক স্থানকে নির্বাচন করা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন প্রত্যেকের তিন দিন
৫ মিনিট আগে
বরিশালের হিজলায় নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। হিজলা নদীভাঙন প্রতিরোধ কমিটি ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে বড়জালিয়া ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ মানব
৬ মিনিট আগে
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা এখানে প্রস্তুত করা হয়েছে, সেটি গ্রহণযোগ্য হয়নি। তালিকায় অনেক বেশি নাম অন্তর্ভুক্ত হওয়ায় নতুন
১৬ মিনিট আগে
তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। আজ শুক্রবার (৮ মে) সুনয়না নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটি বন্দরে ভিড়লে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
১৮ মিনিট আগে