কুড়িগ্রামে ধরলা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) লাশ পাওয়া গেছে। নৌ পুলিশ আজ সোমবার দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বাংটুরঘাটের কাছে ধরলা নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি উজান থেকে ভেসে এসেছে।
খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আইসি ইমতিয়াজ বলেন, ‘ঈদের দিন সবকিছু বন্ধ থাকায় লাশ উদ্ধারে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। লাশের পরিচয় ও কোথায় থেকে এটি এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি নমুনা সংগ্রহ করেছে। দু-এক দিনের মধ্যে পরিচয় জানা যেতে পারে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হবে।’

ভক্তি আর উৎসবের আমেজে, নেচে গেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল নামে। আজ বৃহস্পতিবার রথযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে দুপুর ২টায় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল...
৮ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামে বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ হয়...
২৫ মিনিট আগে
চট্টগ্রামে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এর আগে গতকাল বুধবার ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই হরতাল কর্মসূচি ঘোষণা দেন।
২৭ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এই সব জাল ধ্বংস করা হয়।
৩০ মিনিট আগে