কুড়িগ্রামের রৌমারীতে পুকুরে ডুবে শাহবাব মন্ডল (আড়াই বছর) ও আবু তোহা মন্ডল (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শাহবাব মন্ডল উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে এবং আবু তোহা মন্ডল একই গ্রামের আবু তালেবের ছেলে। এই দুই শিশু সম্পর্কে মামা-ভাগনে।
পরিবারের বরাত দিয়ে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী জানান, বুধবার সকালে ওই দুই শিশু তালেব মন্ডলের বাড়িতে খেলা করছিল। এ সময় সবার অজান্তে তারা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনেরা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক একই এলাকার বাসিন্দা ও কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রৌমারী থানার উপপরিদর্শক শাহনেওয়াজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়েছেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
৩৮ মিনিট আগে
দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের চার জেলা কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে এক ডজনের বেশি সন্ত্রাসী বাহিনী। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, লুটতরাজ ও জমি দখলকে কেন্দ্র করে এসব গোষ্ঠীর মধ্যে একের পর এক ঘটছে প্রাণহানির ঘটনা। এসব সংঘাত ও অপরাধ কর্মকাণ্ডে....
৪৩ মিনিট আগে
ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে যাত্রীবাহী বাসের সামনের চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাম্বায় সজোরে ধাক্কা লেগে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে