প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই দেশের ভবিষ্যৎ। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ। তাই লেখাপড়া ভালো করে করতে হবে। লেখাপড়ার বিকল্প কিছু নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টের উন্নয়নসহ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বছরের শুরুতে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে।
শতবর্ষপূর্তি অনুষ্ঠানে খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান।
এ সময় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল খালেক, যাদুরচর ডিগ্রী কলেজের প্রভাষক হাফিজুর রহমান বিশ্বাস, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, কলেজ শিক্ষক আলী রেজাসহ অনেকেে।

মাদারীপুরের শিবচরে পানিভর্তি বালতিতে পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে কাস্টমস এলাকায় এ অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
এসআই জানান, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৭ মিনিট আগে