
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই বটতলা নামক এলাকা থেকে গাঁজার গাছটি জব্দ করা হয়। জানা গেছে, বটতলা গ্রামের কৃষক ইউসুফ মিয়া তাঁর মরিচখেতে প্রায় দুই বছর ধরে গাঁজার গাছটির পরিচর্যা করছিলেন।
কিন্তু গাঁজা বিক্রি করে লাভের মুখ দেখা হলো না ইউসুফ মিয়ার! গাঁজার গাছে ফুল আসার আগে গাছটির সন্ধান পায় পুলিশ। এতে ইউসুফ মিয়ার পাকা ধানে মই দেওয়ার মতো ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার এএসআই আবু সাঈদ সুজন দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরে অভিযান চালিয়ে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছটি জব্দ করেন। চরাঞ্চলটিতে আরও গাঁজার গাছ আছে কি না, সে বিষয়ে তল্লাশি চলছে। অভিযুক্ত গাঁজাচাষির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, ‘অধিক মুনাফার আশায় চরাঞ্চলের দরিদ্র কৃষকেরা মাদক কারবারিদের পরামর্শে মাঝেমধ্যে গাঁজা চাষ করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। মাদক কারবারি বা মাদকচাষি কেউ ছাড় পাবেন না।’

বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শনিবার বিএমপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
‘বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা নিশ্চিত ছিলাম যে তিনি এই বাসায় অবস্থান করছেন। এরপর বাসার একজন ম্যানেজার, বাশারের অফিসের একজন স্টাফকে নিয়ে এই বাসায় তাঁকে আমরা খুঁজতে থাকি, কিন্তু তাঁকে না পেয়ে আমার অফিসাররা হতাশ হয়ে পড়েন। পরে বাসার বাথরুমের একটি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খানকে কুপিয়ে জখম করেছে। এ সময় আরও পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত চা-পাতা চয়ন প্রতিযোগিতায় দেশের ১৭২টি নিবন্ধিত চা-বাগানের শ্রমিকদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ৫৮ বছর বয়সী জেসমিন আক্তার। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও তিনি একই সম্মাননা লাভ করেছিলেন...
২ ঘণ্টা আগে