
কুড়িগ্রামের রৌমারীতে বাগ্বিতণ্ডার জেরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক ও রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমানের সঙ্গে ডিলারের বরাদ্দ ও ‘অনৈতিক লেনদেন’-সংশ্লিষ্ট বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিলার আব্দুর রাজ্জাক বলেন, ‘লেনদেন নিয়ে তাঁর সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানিয়েছেন।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, ‘টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তাঁর পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে কী নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা, সে সম্পর্কে তিনি কোনো সদুত্তর দেননি।
জানতে চাইলে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ লিখিত অভিযোগ দেননি।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন।’
রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, ‘ঘটনাটি আমি কয়েকজন সাংবাদিকের কাছে শুনেছি। তবে আজ (বুধবার) বিকেল পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’

চট্টগ্রামের আনোয়ারায় বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচ বছরের শিশুকে। শনিবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে দিনভর পুশ ইন-পুশব্যাক নাটকীয়তার পর বাংলাদেশি শিশুকে রাতে গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর ৩ এস-এর কাছে খায়রুল ইসলামের বাড়ির পেছনের...
৩২ মিনিট আগে
জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন তাঁর স্ত্রী লাবণ্য আক্তার। ১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে গেলে তাকে নিয়ে নিরুদ্দেশ হন কনস্টেবল সুমন রেজা। এই অভিযোগে ১২ জুন শাজাহানপুর থানায় মামলা করেছেন লাবণ্য।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে