
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাবিবুল্লাহ (৪৫) নামের ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিশুদের ফুটবল খেলা নিয়ে বিবাদ মীমাংসা করতে গিয়ে হামলায় তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। হাবিবুল্লাহ কয়েক মাস আগে মায়ের মৃত্যুর খবরে ছুটি নিয়ে ইতালি থেকে দেশে এসেছিলেন।
আজ শুক্রবার উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহ ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি ইতালির সিসিলে থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ কয়েক মাস আগে তাঁর মায়ের মৃত্যুর খবর শুনে দেশে এসেছিলেন। দুই মাস আগে তাঁর বড় ভাইয়ের ছেলে আব্দুস সাত্তারের সঙ্গে ফুটবল খেলা নিয়ে প্রতিবেশী হেলাল উদ্দিনের ছেলে জোবায়েদের সঙ্গে ঝগড়া হয়। সেই ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন তিনি। কিন্তু সমাধান হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে আজ জুমার নামাজে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালা হয়।
হাবিবুল্লাহর পরিবারের অভিযোগ, হেলাল, মুখলেসসহ সাত থেকে আটজন দেশীয় অস্ত্র, রড ও পাইপ দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতও করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাবিবুল্লাহর ছেলে ইন্না বলেন, ‘জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় ভূঁইয়া বাড়ির কফিল, হেলাল, মুখলেস এবং তাঁদের পক্ষের লোকজন আমার বাবাকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। হাবিবুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া (২৩) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
৩ মিনিট আগে
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শনিবারও মোটরসাইকেলের চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে...
৩৯ মিনিট আগে
রাজধানীর চকবাজারের হরনাথ সেন রোডে রিপা (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বাসায় গলায় ফাঁসি দেন ওই গৃহবধূ। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
৪৪ মিনিট আগে
খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
২ ঘণ্টা আগে