
কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপ ভ্যানের চাপায় সুফিয়া (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর মেয়ে সাথী (১৩)।
আজ সোমবার সকালে কিশোরগঞ্জ-ভালুকা সড়কের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী। সুফিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবারের লোকজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা তানভীর হাসান জিকো আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় হতাহত মা-মেয়েকে হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। মেয়ে চিকিৎসাধীন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে নিয়ে বিভিন্ন সড়কে হাঁটাহাঁটি করাই ছিল সুফিয়ার নেশা। আজ সকালে মেয়েকে নিয়ে হাঁটতে বের হলে উপজেলার পূর্বদ্বীপেশ্বর এলাকার কিশোরগঞ্জ-ভালুকা সড়ক পার হওয়ার সময় কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দেয়। তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
১৯ মিনিট আগে
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরো ৫টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২১ মিনিট আগে
রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৭ ঘণ্টা আগে