কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ স্কুলের সামনে অটোরিকশার চাপায় সায়মা আক্তার নুহা নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সায়মা আক্তার (৮) দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আইডিয়াল স্কুলের সামনের রাস্তা পার হতে গেলে গোবিন্দপুর চৌরাস্তাগামী একটি অটোরিকশা শিশু নুহাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
২২ মিনিট আগে
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরও ৫টি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২৪ মিনিট আগে
রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৭ ঘণ্টা আগে