
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসা শিক্ষার কঠিন অধ্যবসায়ের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায়।
টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর সাদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মজিবর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, যুগ্মসচিব মো. আসিব আহসান, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) অধ্যাপক এ এফ এম শহীদুর রহমান এবং পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. মাছুদুর রহমান।
এ ছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের চর্ম ও যৌন বিভাগের প্রধান এবং টিসিএস অ্যাসোসিয়েশনের ট্রেজারার মো. একরাম আহসান, কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. নাজমুল করিম, একাডেমিক কো-অর্ডিনেটর ও নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক মো. খালিদ আসাদ, কলেজের ভারপ্রাপ্ত পরিচালক সাইফুল ইসলাম এবং স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) আল মামুন আব্দুল্লাহ প্রমুখ।
পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
৬ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
১৬ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৩২ মিনিট আগে