
কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষিদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষিকে পাট চাষ, জাগ, আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কাটার সময়, পাট জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়। অংশগ্রহণকারী চাষিদের সম্মানী ও প্রশিক্ষণসামগ্রী দেওয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ জন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পাটচাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদ খান মিলন, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, কিশোরগঞ্জের পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সমীর চন্দ্র সওদাগর, বাজিতপুরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতনেশ্বর রায়, সদর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হীরা চন্দ রায়, কুলিয়ারচরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্তরঞ্জন রায় প্রমুখ। দিনব্যাপী পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৫ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৪ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে