
ওয়ার্কশপের কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিককে তলব করেছেন আপিল বিভাগ। তাঁকে আগামী ২১ এপ্রিল আদালতে হাজির করতে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
ওয়ার্কশপে কাজ করার সময় হাত হারায় ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাঈম হাসান। ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ২০২০ সালের ডিসেম্বরে নাঈমের বাবা আনোয়ার হোসেন রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৭ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। গত বছরের ৩০ জানুয়ারি রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়।
হাইকোর্টের রায়ে নাঈমের নামে ব্যাংক হিসাবে ৩০ লাখ টাকা স্থায়ী আমানত করে দিতে কারখানা মালিক ইয়াকুব হোসেনকে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে উচ্চমাধ্যমিক পাস না করা পর্যন্ত শিশুটিকে প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে বলেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান ইয়াকুব হোসেন। তবে আপিল বিভাগ গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের রায় বহাল রাখেন। এরপরও টাকা না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।
ভৈরবে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানোর ঘটনায় ২০২০ সালে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে নাঈমের বাবা কর্মহীন হয়ে পড়েন। ওই সময় বাধ্য হয়ে নাঈমকে কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্কশপের কাজে দেন তার মা-বাবা।
মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, তাকে দিয়ে চা এনে দেওয়ার কাজ করানো হবে। তবে পরবর্তী সময় মালিক তাকে দিয়ে ড্রিল মেশিন চালানোর কাজও করান। কাজ করতে গিয়ে শিশুটির ডান হাত মেশিনে ঢুকে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হয়।

টানা ভারী বর্ষণের কারণে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আজ ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাতেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
৬ মিনিট আগে
ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে মো. মিনহাজ উদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের খলিফামোড়া আলমেরঝিরি গ্রামে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
কক্সবাজার সৈকতে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় এক কটেজ মালিককে খালাস দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায়....
১ ঘণ্টা আগে