ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দা মো. শফিকুল ইসলাম বাবুল (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর আঠারোবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় পোলট্রি ব্যবসায়ী ছিলেন।
পারিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম বাবুল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পাঁচদিন আগে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
সেখানেই পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তিনি মারা গেছেন।

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির ঘটনায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আসাদুল (৫০)। বিদ্যুৎ বিল পরিশোধের পরও পল্লী বিদ্যুতের লাইনম্যান সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্থান থেকে ছয় রাউন্ড গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। কয়েকজন তাঁকে ধাওয়া দিয়ে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে...
১ ঘণ্টা আগে