
সড়ক দুর্ঘটনা রোধে কিশোরগঞ্জ-গোবিন্দপুর চৌরাস্তা সড়কের দক্ষিণ গোবিন্দপুর প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ওই স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্কুলের ৩৫০ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় সায়মা আক্তার নুহা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এর আগেও এখানে কয়েকবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীরা আহত হয়েছে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, শ্রমিকনেতা আলাল মিয়া, স্কুলের প্রতিষ্ঠাতা আফাজউদ্দিন, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, অভিভাবক রফিকুল ইসলাম, নিহত নুহার মা হাবিবা আক্তার, ফুফু শাহানা আক্তার প্রমুখ।
বক্তারা গতিরোধক নির্মাণের দাবি জানিয়ে বলেন, অটোরিকশাচালকদের প্রশিক্ষণ এবং ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার পর যেন সড়কে নামতে দেওয়া হয়। এ ব্যাপারে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, ‘উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি থেকে প্রস্তাব এলে আমরা যাচাই-বাছাই করে গতিরোধক নির্মাণ করে দেব।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় কোমলমতি শিশু নুহার মৃত্যুর কথা শুনে আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছি। অতি দ্রুত স্কুলটির সামনে গতিরোধক নির্মাণের জন্য কাজ করছি। ইতিমধ্যে এলজিইডির প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। শিগগিরই এখানে গতিরোধক দেখতে পাবেন।’

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
২১ মিনিট আগে
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরও ৫টি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৭ ঘণ্টা আগে