
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় শুরু হয়। নিহত ব্যক্তি মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে কালিকাপ্রসাদ ইউনিয়নে অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে। কয়েক দিন ধরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে সোমবার সকাল ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহত মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মূসা খান বলেন, আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝালকাঠি থেকে উন্নত চিকিৎসার জন্য ক্যানসার আক্রান্ত এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এতে রোগীসহ ছয়জন আহত হয়েছেন। আহত রোগীর একটি পা ভেঙে গেছে...
৮ মিনিট আগে
ঝালকাঠীর নলছিটি ইউনিয়নের রানাপাশ হোসাইনিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এবং জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নাসির আহম্মেদ তালুকদারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গতকাল রোববার কথিত ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।
১৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারে বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য ও এমআরপি না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে মাঝি মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
২২ মিনিট আগে
বরিশালের উজিরপুরে ১২ জন বন্ধু মিলে হৈ চৈ করে গিয়েছিলেন লাল শাপলা বিলের সৌন্দর্য দেখতে। বিলে ঘুরে বেড়ানোর জন্য একটি ছোট নৌকাও ভাড়া করেন তারা। হাসি, আনন্দ আর আড্ডার মাঝেই হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেলে একজন পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে