
কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের জামাতে আগে-পরে নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে জিনারী ইউনিয়নের বীর কাটিহারী গ্রামের ঈদগাহে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলাম বীর কাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আজ সকাল সাতটার দিকে ঈদগাহে আগে-পরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নজরুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান জিকো আজকের পত্রিকাকে জানান, সংঘর্ষের পর ৩৫ আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবু তাহের (৬০), জুহান (২০) ও সাব্বির (১৮)। আশঙ্কাজনক অবস্থায় আবুল হক (৫৫) ও ফাইজুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে নজরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৫ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৬ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৭ ঘণ্টা আগে