কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে ভৈরবে সংঘটিত সংঘর্ষ এবং ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে এলে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ
৫ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার ব্রাজিল সমর্থকদের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। তিন শতাধিক ভক্ত জার্সি, পতাকা, বাঁশি, ঢাক-ঢোল ও স্লোগানে অংশ নেন। র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।
৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামে জয়নাল আবেদনী ও দেলোয়ার মাতবরের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৯ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার হওয়া রাজশাহীর বাসিন্দা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।
২৯ মিনিট আগে