কিশোরগঞ্জের বাজিতপুরে নিবু মিয়া (৬০) নামের এক কৃষকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশের ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার উদ্দেশে নিবু মিয়া বাড়ি থেকে বের হন। পরে রাতে আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধান খেতে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। খবর দিলে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ শনাক্তসহ আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২০ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৪০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির ঘটনায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আসাদুল (৫০)। বিদ্যুৎ বিল পরিশোধের পরও পল্লী বিদ্যুতের লাইনম্যান সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্থান থেকে ছয় রাউন্ড গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে