Ajker Patrika

কটিয়াদীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৭: ২৭
কটিয়াদীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জারামনি।

আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, স্থানীয় লোকজন ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য তিনজন চিকিৎসাধীন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম জানান, হাইওয়ে পুলিশের একটি দলসহ তিনি ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত