
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধ ইটভাটায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মেসার্স মায়ের দোয়া ব্রিকসে কাজ করার সময় ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকায় মোফাজ্জল হোসেন সজলের মালিকানাধীন মেসার্স মায়ের দোয়া নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) ও একই গ্রামের মৃত ছফির উদ্দিন ওরফে সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ ভাটার কিলন বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁরা হলেন, লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। আহত দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় গত বছর মায়ের দোয়া ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ইটভাটাটি বর্তমানে বন্ধ থাকার কথা জানলেও কীভাবে এর কার্যক্রম আবার চালু হয়েছে, সে বিষয়ে তাঁদের জানা নেই।

রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ছবি ও গ্রাফিতি আঁকার পরিকল্পনা রয়েছে।
১০ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে কিশোর, তরুণ ও যুবকেরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাটসংলগ্ন একটি বন্ধ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য সাজন আনিছুর রহমান।
১২ মিনিট আগে
বরগুনার পায়রা নদীতে জাল তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওমর আলী গাজী (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকা থেকে নৌ পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
১৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় কংস নদের পাড়ের জঙ্গল থেকে ফজলুল রহিম কাজল (৫৫) নামে সাবেক এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির গলায় রশি প্যাঁচানো ছিল। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিরামপুর গ্রাম-সংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে