
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের যে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে, তা অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। যাঁরা প্রকৃত কৃষক এবং যাঁরা পাওয়ার যোগ্য, তাঁরা যেন সঠিকভাবে এই সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধান ও পাটের বীজসহ রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পাট একসময় আমাদের সোনালি আঁশ ছিল এবং এটি আমাদের ঐতিহ্য। বর্তমানে সেই ঐতিহ্য অনেকটা ডিপফ্রিজে চলে গেছে। সরকার পাটের সেই সোনালি দিনগুলোকে ফিরিয়ে আনার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে আউশ ধান ও পাট চাষ বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৭০০ কৃষককে এই সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। ১ হাজার ৯০০ কৃষককে জনপ্রতি ১ কেজি করে উন্নতমানের তোষা পাটের বীজ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য শেষে প্রতিমন্ত্রী কৃষকদের হাতে সরাসরি এই কৃষি উপকরণগুলো তুলে দেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে