
খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে খুলনার দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল দত্তবাড়ি এলাকার জাফর শেখের টিনশেড ভাড়াটে শিপর সরদারের ঘরে অভিযান চালায়। সেখান থেকে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৃত শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি (২৩), নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন (৩০) এবং বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)। তবে র্যাবের বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে একজনের নাম উল্লেখ করা হয়নি।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসি-পিআর পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মমিসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা, চুরিসহ একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।

চাঁদপুরে গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণালংকার আত্মসাৎ করে পিন্টু দাস নামে এক ব্যবসায়ী সপরিবারে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে পিন্টু দাস নিখোঁজ না কি আত্মগোপনে রয়েছেন, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
৭ মিনিট আগে
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে শুরু হয়েছে ১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬। ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনের এই ক্যাম্পে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউটসহ বিভিন্ন পর্যায়ের সদস্য অংশ নিচ্ছেন।
১২ মিনিট আগে
শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলা এবং পরবর্তী সময়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
২৬ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে সিএনজিচালিত অটোরিকশাচালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রামের চাঁন্দগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-৭-এর যৌথ দল। আজ বুধবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে পুলিশ।
৩৫ মিনিট আগে