Ajker Patrika

খুলনায় বাসচাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
খুলনায় বাসচাপায় নারীর মৃত্যু
প্রতীকী ছবি

খুলনা নগরীতে বাসচাপায় হোসনে আরা নিলা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ওই নারী মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা বখতিয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারী সড়ক পার হচ্ছিলেন। এ সময় তিনি সড়কের মাঝে থাকা একটি গর্তে পড়ে যান। এর আগে নতুন সড়ক থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের বাস থেকে যাত্রী নামছিল ঘটনাস্থলের কিছু দূরে। বাসটির চালক ওই নারীকে দেখতে না পেয়ে তাঁর ওপর দিয়ে চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত