
অতীতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়ায় জাতীয় পার্টির (রওশন) কেন্দ্রীয় কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল গফফার বিশ্বাস, সহসভাপতি মোল্যা শওকত হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে অনুগত বিরোধী দলের ভূমিকা পালন করে ফ্যাসিস্টদের দোসর হিসেবে চিহ্নিত হয়েছে জাতীয় পার্টি। শেখ হাসিনার সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বিনা ভোট, রাতের ভোট ও ডামি ভোটের সংস্কৃতি চালু করেছিল। তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টি দায় এড়াতে পারে না।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলা হয়, ‘ভুল স্বীকার বা ক্ষমা চাওয়া রাজনৈতিক সংস্কার ও শিষ্টাচার। অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো জাতির কাছে ক্ষমা চাননি; বরং পতিত সরকারের পক্ষে কথা বলছেন কোনো কোনো নেতা। জাতির কাছে ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করার সময় এসেছে। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা জাপার রাজনীতি পরিহার করে সাধারণ জনতার কাতারে শামিল হতে চাই। এ কারণেই আমরা পদত্যাগ করলাম।’
খুলনা জেলা ও মহানগর কমিটি থেকেও অনেক নেতা-কর্মী পরবর্তী সময়ে পদত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মতো গ্যাস-সংকটে ভুগছে নরসিংদীর শিল্পাঞ্চল। কারখানা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ ৬০-৮০ শতাংশ পর্যন্ত কম। ফলে গত দুই সপ্তাহে নরসিংদীর কোনো কোনো কারখানায় উৎপাদন ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
৩ মিনিট আগে
আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
৩৩ মিনিট আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
১ ঘণ্টা আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগে