
চলতি বোরো মৌসুমে মাজরা পোকার আক্রমণে ধান চাষে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় চাষিরা। বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। ধানের শিষ কেটে যাওয়ায় চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। যেখানে বিঘাপ্রতি প্রায় ২০ মণ ধানের ফলন হওয়ার কথা ছিল, সেখানে এবার ফলন কমপক্ষে ৫ থেকে ৬ মণ কমে যাবে বলে জানিয়েছেন তাঁরা।
কিন্তু চাষিরা অভিযোগ করেছেন, এত বড় ক্ষতির পরও কৃষি অফিসের কোনো কর্মকর্তা মাঠে গিয়ে পরিস্থিতি যাচাই বা চাষিদের সঙ্গে কথা বলেননি। এ নিয়ে চাষিরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় চাষিরা জানান, বিভিন্ন সময়ে তারা নিজেদের মতো বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন, কারণ কৃষি অফিস থেকে কোনো পরামর্শ বা সহায়তা পান না। অনেক ফসল নষ্ট হওয়ার পরও কৃষি কর্মকর্তাদের চোখে পড়ে না। চাষিরা দাবি করেছেন, কৃষি অফিস শুধু কয়েকজন চাষির জন্য নয়, সবার জন্য কাজ করুক।
উপজেলার তেরাইল দুর্লোভপুর এলাকার বজলুর রহমান বলেন, ‘মাজরা পোকায় ধান কেটে যাওয়ায় আমাদের ফলন অনেক কমে যাবে, যা বড় ক্ষতির কারণ। কিন্তু কৃষি অফিসের কেউ মাঠে আসে না। আমরা এমন কর্মকর্তা চাই, যিনি কৃষকের পাশে দাঁড়াবেন।’
তেরাইল বিলপাড়া গ্রামের আব্দুল খালেক বলেন, ‘কৃষি অফিসাররা চাষিদের খোঁজখবর নেন না। তাদের দুর্ব্যবহারে ভুগতে হয়। আমরা চাই এমন কর্মকর্তা, যিনি সব সময় কৃষকের পাশে থাকবেন।’
মো. দিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও মাকড় পোকার প্রতিকার পাইনি। কৃষি অফিসের কর্মকর্তারা যদি মাঠে এসে পরামর্শ দেন, তাহলে অনেক সুবিধা হবে।’
তেরাইল এলাকার চাষি মিল্টন হোসেন বলেন, ‘কৃষি অফিসাররা বড়দের কথাই শোনেন, আমাদের মতো গরিব কৃষকের কথা কেউ শোনে না।’
দেবীপুর গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘কৃষি অফিস যদি গ্রাম পর্যায়ে চাষিদের নিয়ে সভা-সমাবেশ করে পরামর্শ দেয়, তাহলে উপকার হতো। তারা নির্দিষ্ট কিছু চাষির সঙ্গে বেশি যোগাযোগ রাখে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। মাঠ পরিদর্শন করে মাজরা পোকার আক্রমণ থেকে ধান রক্ষায় চাষিদের সার্বিক পরামর্শ দেব।’
অন্যদিকে, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন অভিযোগের বিষয়ে বলেন, ‘অনেক সময় উপসহকারী কর্মকর্তারা মাঠে গিয়ে চাষিদের পান না। তবে কৃষকের সমস্যা জানতে পারলে আমরা সেখানে যাব।’

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম এই সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ২১টি। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা গতকাল বৃহস্পতিবার রাতে নতুন এই সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
৬ মিনিট আগে
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় শুক্রবার ভোররাতে বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বাবু শিকদার দুই সন্তানের জনক এবং পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে নামজারির কাগজপত্র করে দেওয়ার কথা বলে এক বৃদ্ধার কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়ার পর আরও এক লাখ টাকা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে তাঁরই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাফিজা খাতুন (৪০)।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটে ১ লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলারসহ (আমেরিকান ডলার) লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক লিখন মিয়া কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো. নুরনবী সরকারের ছেলে।
১ ঘণ্টা আগে