খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এবারের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও সহজতর করা এবং তাঁদের যাতায়াত ও আবাসন-সংক্রান্ত ভোগান্তি কমানোর লক্ষ্যে উল্লিখিত তিনটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ জসিম ব্যাপারী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের তিলেরচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩ মিনিট আগে
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও ময়লা-আবর্জনার অভিযোগে তিনটি হোটেল ও একটি বেকারিকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে দুজনকে জরিমানা ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১২ মিনিট আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গণ-অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। কর্মসূচিতে সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম জাতীয় সংসদে দাবি উত্থাপনের চেষ্টা করবেন বলে জানান।
১৮ মিনিট আগে