
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ-অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণ-অনশন কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু ও বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদসহ ফোরামের নেতারা।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড মিটার বসানো হয়েছে, সেখানে দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করতে হবে।
অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে। আমরা প্রয়োজনে জেলে যাব, তারপরও এই প্রিপেইড মিটার লাগাতে দেব না।’
বেলা ১টার দিকে কর্মসূচিতে সংহতি জানিয়ে যুক্ত হন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। তিনি অনশনকারীদের পানি পান করিয়ে গণ-অনশন ভঙ্গ করান।
এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আবুল কালাম বলেন, ‘আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করব। আশা করব, আলোচনার মাধ্যমে আপনাদের দাবির বিষয়টি সমাধান হবে।’

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।
৭ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা মোহাইমিনুলকে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৮ মিনিট আগে
নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চুপিসারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশের পর থেকে পুরো ক্যাম্পাস পরিস্থিতি ঘোলাটে হয়েছে। প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে তাঁকে নিজ ক
১১ মিনিট আগে
সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হন শামীমা নাসরিন। পথিমধ্যে মোল্লার মোড় এলাকায় মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে শামীমা বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১৬ মিনিট আগে