
বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে রামপাল থানা-পুলিশ সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৩০ অক্টোবর উপজেলার বড় কাটালী গ্রামের ইউসুফ আলী খানের করা একটি চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে পরিষদের সংরক্ষিত নারী সদস্যা রোজীনা সুলতানাকে মারপিটসহ একাধিক অভিযোগ রয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. সেলিম রেজা বলেন, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চেয়ারম্যান নাসির উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা।

শুনানি শেষে আদালত নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
১৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ সময় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম-রুবেলা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
ড. তসিকুল ইসলাম রাজা ছিলেন একজন প্রতিবাদী কবি, নিবেদিতপ্রাণ গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। আধুনিক বাংলা কবিতা, লোকসংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
১ ঘণ্টা আগে