
যশোরের কেশবপুরে বাসচাপায় মোহাম্মদ আলী (৭০) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কেশবপুর পৌর শহরের মাইকেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা উপজেলার পাত্রপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শহরের মাইকেল মোড় এলাকায় পৌঁছান। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ বাসটিকে আটক করে। এ ঘটনায় বাসের চালক ও তাঁর সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে। চালক ও তাঁর সহযোগীকে শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে