
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণিকে ছুরিকাঘাত করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, মো. ইমন ও মো. জুয়েল। চট্টগ্রাম খুলশি ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার সন্ধ্যায় মোহাম্মদপুর থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মফিজ উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) এসআই ওসমান গণিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত এসআইয়ের পিঠে ৪৩টি সেলাই দিতে হয়েছে। আহত এসআই ওসমান গণি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গণি। এ সময় পেছন থেকে এক অজ্ঞাত ব্যক্তি তাঁর পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেই তিনি হামলাকারীকে ধাওয়া করেছিলেন, তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৩ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে