
খুলনায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার কোথাও এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোট গ্রহণ শুরুর নির্ধারিত সময় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় খুলনা-৩ আসনের রায়েরমহল তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে ভোটারদের দীর্ঘ সারি।
ভোটার লায়লা খাতুন বলেন, ‘এই প্রথম ভোট দিচ্ছি খুবই ভালো লাগছে।’ গৃহবধূ সালমা বেগম বলেন, ‘অনেক দিন পর ভোট দিচ্ছি। ভালোই লাগছে।’
খালিশপুর মাওলানা ভাসানী বিদ্যপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামসেদ খোন্দকার জানান, খুলনায় ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। এর মধ্যে পূরুষ ১০ লাখ ৩৩ হাজার ৮৫১ এবং মহিলা ১০ লাখ ৪৪ হাজার ৩৭৫ ও তৃতীয় লিঙ্গের ২৭ জন ভোটার রয়েছেন। ছয়টি আসনে এবার ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে গিয়ে নারী ভোটারদের অনেকেরই তালিকায় নাম না পাওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাজশাহীর কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অভিযোগ উঠেছে...
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আনতে অনেক প্রার্থী রিকশা দিচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোটারের উপস্থিত কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়ছে। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের এজেন্ট থাকলেও অনেক কেন্দ্র লাঙল ও শাপলা কলির প্রার্থীরা এজেন্ট দেননি।
১৩ মিনিট আগে
দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ১ হাজার ৩৬৫ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট।
১৫ মিনিট আগে
লক্ষ্মীপুর-৩ আসনের দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমান এবং গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং কর্মকর্তা ইকবাল হোসেনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গতকাল বুধবার রাতে কেন্দ্র রেখে এক জামায়াত নেতার বাসায় ভাত খেতে...
২৩ মিনিট আগে