খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের তীব্র নিন্দা ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। একই সঙ্গে ক্যাম্পাসকে সশস্ত্র আক্রমণের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ উপাচার্যের অপসারণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় ইবি ছাত্র ইউনিয়ন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্টো হামলার শিকার ভুক্তভোগী ২২ শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এ ঘটনাকে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের জঘন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আমরা অনতিবিলম্বে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে উক্ত ঘটনায় দায়ের করা মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহার করে ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে।’
ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত আক্রমণ, সহিংসতা, সাময়িক বহিষ্কার এবং মিথ্যা মামলা মূলত তাঁদের মত প্রকাশের অধিকার রোধ করার অপচেষ্টা। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।’

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
১২ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
৪২ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১ ঘণ্টা আগে