
যশোরে আফিল মুরগি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শেডে থাকা প্রায় ৪৫ হাজার মুরগি পুড়ে মারা গেছে। মুরগি ও বিভিন্ন যন্ত্র পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফার্ম কর্তৃপক্ষ দাবি করেছে।
আজ শুক্রবার বেলা ২টার দিকে একটি শেডে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে যশোর সদর ও মনিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করেন। তাঁরা বিকেল ৪টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফার্মের ব্যবস্থাপক মফিজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে একটি শেড সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪৫ হাজার মুরগি ছিল। সব মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এ ছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রক্রিয়াজাত করার স্বয়ংক্রিয় যন্ত্রও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা হবে।

এ বিষয়ে যশোর ফায়ার সার্ভিসের পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফার্মটির কর্মচারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অন্য কোনো কারণ আছে কি না আমরা সেটাও খুঁজছি। ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে