নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে ‘হ্যালো কেএমপি’ অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় অ্যাপসের উদ্বোধন করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক।
কেএমপির কার্যালয়ে অ্যাপস উদ্বোধনের সময় কমিশনার মোজাম্মেল হক বলেন, ‘পুলিশের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা। নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধানে আমরা বদ্ধ পরিকর। মাদক, ভূমিদস্যু, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। ‘হ্যালো কেএমপি’ অ্যাপসের মাধ্যমে নগরবাসীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল তথ্য ও সেবা সহজীকরণ করতে চাই। এক মাসের মধ্যে অ্যাপসটি নগরীর অধিকাংশ নাগরিকের কাছে থাকবে।’
এই কমিশনার আরও বলেন, পুলিশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে নগরীর শান্তিপ্রিয় মানুষ সহযোগিতা করতে পারবে। নাগরিকদের পরিচয় গোপন রেখে তথ্য প্রদান করা যাবে। তথ্য দেওয়ার সময় ওটিপি মোবাইলে যাবে। ম্যাসেজটা কেএমপি থেকে যাবে। এই অ্যাপসের মাধ্যমে মানুষ অনেক ধরনের সেবা পাবে। নাগরিকদের প্রয়োজনীয় জরুরি যোগাযোগ নম্বর এই অ্যাপসে সংযুক্ত থাকবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, এই অ্যাপস থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করা যাবে। পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করা, পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনলাইনে অভিযোগ, কেএমপির অনলাইন নিউজ পোর্টালটি ভিজিট, কেএমপির অফিশিয়াল ওয়েবসাইটটি ব্রাউজিং, কেএমপির সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর ও অনলাইন জিডি করা যাবে।
এমনকি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করা যাবে এই অ্যাপে। পাসপোর্ট ভেরিফিকেশনের অগ্রগতির আপডেট সম্পর্কে ও খুলনা মহানগরীর আবহাওয়া ও ট্রাফিক আপডেট সম্পর্কে জানা যাবে। নগরবাসী আইন-শৃঙ্খলা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সেবা সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার উত্তর, খুলনার বিভিন্ন জরুরি সেবা দানকারী সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর ও কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজে ভিজিট করতে পারবে অ্যাপটিতে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম। অনুষ্ঠানে কেএমপির সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১৭ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
৩৬ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে