
ঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অর্ধশতাধিক ব্যক্তি।
আজ শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং দেবনাথসহ ২০ শিক্ষার্থী এবং শিক্ষক ননী গোপাল, অভিভাবক জাহানারা বেগম, নিপা কর্মকার, মানবেন্দ্র দেবনাথ, উত্তম কর্মকার, কুদ্দুস শেখসহ ২৫ জন অভিভাবককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, হাসপাতালে ভর্তি ৪৫ জনেরই খাদ্যে বিষক্রিয়ায় এমন হয়েছে।
জানা যায়, বাগেরহাট সদরের শিশু কানন আদর্শ বিদ্যাপীঠ থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মিলিয়ে প্রায় ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালী পার্কে আসে পিকনিকে। পথিমধ্যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনে সেলিমের হোটেল থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসে দুপুরে খাওয়ার জন্য।
এরপর তারা পার্কে ঘোরাঘুরির পর দুপুর ২টার দিকে খাবার খায়। কয়েকঘণ্টা পর থেকেই অধিকাংশেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকসহ মোট ৪৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা ছাড়াই কিছুটা সুস্থ হয়েছে।
শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই একে একে কেউ বমি করছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কারও পেটে ব্যথা করছে। এভাবে প্রায় ১০০ জনের মতই নানাভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অনেককেই হাসপাতালে আনা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, ‘খাবার খাওয়ার পর সেই খাদ্যের বিষক্রিয়াই তাদের এমন হয়। সকলেরই বমি ও পাতলা পায়খানা হয়। তাদের মধ্যে বয়ষ্ক কয়েকজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।’

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হামলায় গুরুতর আহত মিলনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
৩ মিনিট আগে
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপার এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলায় অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন (৮) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দেবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জেলে আহত ও দুই জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। জেলে ও ট্রলারমালিকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
১ ঘণ্টা আগে