খুলনার পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত এক মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)। আহত মো. হুসাইন (২২) কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে পাইকগাছা থেকে কাজ সেরে রুহুল আমিন ও ফিরোজ বাড়ি ফিরছিলেন। অন্যদিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হুসাইন পাইকগাছায় যাচ্ছিলেন। খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বিচুলি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করতে গিয়ে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ৯টার দিকে তাঁদের মৃত্যু হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে। আহত হুসাইন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।

রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৬ ঘণ্টা আগে
‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
৭ ঘণ্টা আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
৭ ঘণ্টা আগে