
খুলনার পাইকগাছায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পাইকগাছা প্রেসক্লাবে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সস্পাদক তৃপ্তি রঞ্জন সেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ চন্দ্র মণ্ডল, পাইকাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউর রহমান।
বক্তব্য দেন শংকর কুমার দেবনাথ, অজিয়ার রহমান, মিজানুর রহমান, পূর্ণ চন্দ্র মণ্ডল, জয় দেবকৃষ্ণ রায়, গোবিন্দ মণ্ডল, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় মণ্ডল, নিয়ামুল হক, মানব কুমার মণ্ডল, বাসুদেব রায়, লতিফুর রহমান, ইয়াসিন আলী, নিরঞ্জন রায়, রেজাউল করিম, শহিদুল ইসলাম, পীযূষ কান্তি সানা, এস এম এম আব্দুল জব্বার।
সভার আগে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৮ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে