খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় খুমেকে ভর্তি হয় সে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ওই শিশুর নাম অনিমা। তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাটে।
আজ রোববার (৬ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে চলতি বছরে খুলনায় ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগীর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার বেলা আড়াইটা থেকে আজ রোববার বেলা আড়াইটা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চারজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে আটজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রি মোহাম্মদ রুবেল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বৈলতলী ইউনিয়নের দীঘির পূর্ব পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
আহত ব্যক্তিদের ভাই তপু হাওলাদার বলেন, ফজরের নামাজের পর ফয়সাল হাওলাদার ও ফজলে লাভলু হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান মিজানসহ সাত-আটজন। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
৭ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামের এক অবোধ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর বাজারে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে চার ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ মিনিট আগে