
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিজেই নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকা থেকে আক্তারুজ্জমানের একটি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে একই দিন রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতা-কর্মীরা। পরবর্তীতে পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং তারা স্থান ত্যাগ করে।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাদের ধারণা, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারণ দর্শানোর বিষয়ে জানতে চাইলে আক্তারুজ্জামান আক্তার বলেন, ‘নোটিশের জবাব দিতে আমি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সোমবারের কর্মসূচির কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে ধারণা করছি।’
জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম জানান, ‘এসপি অফিসের ঘটনাটি নিয়ে কেন্দ্রে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। আশা করছি, তিনি সশরীরে গিয়ে ব্যাখ্যা দিলে এই বিষয়ের অবসান ঘটবে।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দসহ এর চালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের আদমজী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৭ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৭ ঘণ্টা আগে