
খেজুরগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কাজল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই অভি হোসেন (১৪)। আজ শুক্রবার সকালে কোটচাঁদপুরের আমেরিকান সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী কিনতে দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।
নিহত কাজল কোটচাঁদপুরের মুরুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত অভি ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে। বর্তমানে অভি যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভির মা হাসিনা বেগম জানান, কাজল আর অভি চাচাতো ভাই। ঈদের জন্য সকালে মায়ের কাছ থেকে টাকা আর মোটরসাইকেল নিয়ে কাজল অভিকে সঙ্গে নিয়ে মেহেদী কিনতে বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারেন, ওরা দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর ঘটনাস্থলেই কাজলের মৃত্যুর খবর পান তাঁরা।
স্থানীয়রা বলেন, দেখলাম দুজন মোটরসাইকেল নিয়ে আসছে। এরপর নিযন্ত্রণ হারিয়ে পাশের খেজুরগাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এরপর গিয়ে দেখি, একজন মারা গেছে। অন্যজন গুরুতর আহত হয়েছে। তাকে ভ্যানে তুলে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির জামান জানান, আহত কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রের্ফাড করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল করার পর কারোর কোন অভিযোগ না থাকলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে