
খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-৬ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সোনাডাঙ্গা এলাকায় সংঘটিত শাশুড়ি ও সৎ দুই সন্তান হত্যার আলোচিত মামলার ১ নম্বর আসামি রফিকুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদর কোম্পানি এবং র্যাব-৮-এর একটি যৌথ অভিযানকারী দল বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিকুল খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।
গত ২৯ মে খুলনার সোনাডাঙ্গা এলাকায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের হওয়া ট্রিপল মার্ডার মামলাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারের মার্কাস গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লেগে ৯টি বসতঘর সম্পূর্ণ এবং ৩টি ঘর আংশিক পুড়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
১৩ মিনিট আগে
বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তিরিগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার প্রকাশ্য সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাইজভান্ডার দরবার শরিফসংলগ্ন একটি বিশ্রামাগারে হওয়া এ সভার ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে রাতে অভিযান চালিয়ে জড়িত কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
৪৪ মিনিট আগে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শুক্রবার সকালে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী সৈকতের ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ ও সচেতনতা কার্যক্রমে অংশ নেন।
১ ঘণ্টা আগে