
ডিজিটাল ডিভাইস হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ নকল করে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আসাদুর জামান তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখান। এ ছাড়া মামলার আরও এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন শিরোমনি কেডিএ আবাসিক এলাকার স্বপন দাসের বাড়ির ভাড়াটে জয়নুল আবেদীনের ছেলে মেহেদী হাসান ওরফে বাবুল ওরফে কাগজী বাবু (৪২) ও খালিশপুর থানার রায়েরমহ প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুজিবর শরিফের ছেলে মো. ইমরান শরিফ রনি (২৪)। এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে তাঁদের খুলনা থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পরদিন আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁদের এ মামলায় প্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়।
খুলনা থানার জিআরও এসআই প্রদীপ কুমার বলেন, গতকাল সোমবার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আদালত তাঁর এই আবেদন আজ মঞ্জুর করেন। মামলার অপর আসামি মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, প্লাটিনাম জুট মিলের পুরোনো যন্ত্রাংশ বিক্রির কথা বলে জাতীয় সংসদের হুইপ বকুলের কণ্ঠস্বর নকল করে খুলনার ব্যবসায়ী জি এম আজিজুর রহমানের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ১৮ সেপ্টেম্বর সদর থানায় দুজন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন ব্যক্তিকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত ১২ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১০ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১০ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৪ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
২৭ মিনিট আগে