বাগেরহাটের কচুয়ায় চাঁদা আদায় করতে গিয়ে রাসেল শেখ ওরফে ডাকাত রাসেল (৩৮) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার চন্দ্রপাড়া এলাকার মহিদ পাইকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় রাসেলের সহযোগী রাজিব আহত হন।
নিহত রাসেল শেখ চন্দ্রপাড়া এলাকার আজিজ শেখের ছেলে। আহত রাজিব একই এলাকার সেলিম শেখের ছেলে। তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গণপিটুনিতে রাসেল নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনার সময় রাসেলের সহযোগী রাজিব গুরুতর আহত হয়েছেন। রাসেলের নামে কচুয়ায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলা রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা জাহিদ পাইক বলেন, ‘আমার ভাই মহিদ পাইকের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করতেন রাসেল। সপ্তাহখানেক আগে ৫ হাজার টাকা নিয়ে যান। গত শনিবার মহিদ পাইককে আরও টাকা জোগাড় করে রাখার জন্য শাসিয়ে যান। যদি টাকা না রাখা হয়, ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়ে যান রাসেল। পরে রোববার বিকেলের দিকে রাসেলসহ পাঁচ-ছয়জন ধারালো অস্ত্র নিয়ে মহিদের বাড়িতে ঢোকেন এবং টাকা দাবি করেন। এ সময় বাড়ির নারীরা চিৎকার দিলে গ্রামবাসী এসে তাঁদেরকে ঘিরে ফেলে গণপিটুনি দেন। কয়েকজন পালিয়ে গেলেও রাসেল ও রাজিব গুরুতর আহত হন।’
গ্রামবাসী জানান, রাসেল শেখ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। গত ৫ আগস্টের পর রাসেল শেখের নেতৃত্বে এলাকার বিভিন্ন বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজি হয়েছে। এমনকি প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেওয়ায় স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত থাকতেন।
এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মনি শংকর পাইক বলেন, রাসেলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথা, পিঠ, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছয়টি বড় ক্ষত ও অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে তাঁর।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে